• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ ভারতের

admin
আপডেটঃ : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ ইরানে অবস্থানরত সব ভারতীয়দের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া নতুন করে কাউকে ইরানে প্রবেশ না করতে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক নতুন নির্দেশনায় নয়াদিল্লি বলেছে, যেহেতু কিছু ফ্লাইট চালু হয়েছে তাই দ্রুত যেন সেগুলো ব্যবহার করে তারা ইরান ছাড়েন।

এ ব্যাপারে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতীয়দের আকাশপথ বা স্থলপথ ব্যবহার করে কোনোভাবেই ইরান ভ্রমণ না করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমার ওপর বিধিনিষেধ এবং বিমান চলাচলে অনিশ্চয়তা থাকায় ইরানের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে। আবারও জোর দিয়ে বলা হচ্ছে যে, বর্তমানে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিক যেন দূতাবাসের সঙ্গে যথাযথ সমন্বয় বজায় রেখে নির্ধারিত স্থল সীমান্ত দিয়ে দেশটি ত্যাগ করেন।

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি ও দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দখলদার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ দখলদার বলেন, তারা হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত ইসরাইল। আমাদের সেনাবাহিনী আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয়দিকেই প্রস্তুত এবং টার্গেটও ঠিক করা হয়েছে।

ইসরাইল কাৎজ আরও বলেন, খামেনির রাজতন্ত্র বিলোপ করার জন্য আমরা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। যারা ইসরাইলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনার সূচনাকারী, ইরানের সন্ত্রাসী সরকারের পরবর্তী নেতাদেরও পরবর্তী নেতাদের হত্যা করা এবং ইরানের জ্বালানি এবং বাণিজ্যিক অবকাঠামো ধ্বংস করে ইরানকে আবারও অন্ধকার ও প্রস্তর যুগে ফেরত পাঠানোর জন্য আমরা প্রস্তুত আছি।

এ দখলদার বলেছেন, এবার যে হামলা চালানো হবে সেটি আগের চেয়ে ভিন্ন হবে। হামলা চালানো হবে ইরানের সেসব জায়গায় যেখানে এটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সূত্র: ডিএনএ ইন্ডিয়া

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ