• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশে গ্রিন সার্টিফায়েড শিপ রিসাইক্লিং উন্নীত করার লক্ষ্য সরকারঃ শিল্পমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প বিচার মীমাংসার কথা বলে নারীকে হোটেলে নিয়ে গেলেন বিএনপি নেতা জর্ডানে দুই মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের ডেঙ্গুতে আক্রান্ত বেড়ে ১,০৯৭, মৃত্যু ৩ তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল

admin
আপডেটঃ : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন এনেছে। যাত্রীদের চাহিদা ও সেবার মান বাড়াতে উভয়মুখী ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, রোববার রাজধানীর উত্তরা থেকে প্রথম মতিঝিলগামী মেট্রোরেল সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়েছে। আর শেষ ট্রেন চলবে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত।

অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর অভিমুখে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়ে এবং সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের সময়সূচি পরিবর্তনের কথা জানিয়েছিল ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার।

এতে বলা হয়, ‘যাত্রীসেবার মান উন্নয়ন এবং জনচাহিদা পূরণের লক্ষ্যে সময়সূচি সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এটি কার্যকর হবে ১৯ অক্টোবর থেকে।

তবে শুক্রবার ছুটির দিন সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ