• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী চাঁদপুরে ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর

নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে। তিনি দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ আগামীকাল শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।

দায়িত্ব দেওয়ার ৮ মাসের মাথায় দেশের ২৭তম পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে তার পদ থেকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। গত ২২ মে তিনি ছুটিতে যান। তার উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশের পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রের আগে অষ্ট্রিয়ার (ভিয়েনায়) জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ