• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আবহাওয়া ডেস্ক রিপোর্টঃ ভোররাতে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়ায়। ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে এর দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। কেন্দ্রটি ছিল সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিখটার স্কেলে ৪.১ মাত্রার এই কম্পনটি ‘হালকা’ শ্রেণির। গভীরতা বেশি হওয়ায় কম্পনের তীব্রতা খুব বেশি ছিল না।

তবে ভোররাতে সাতক্ষীরা ছাড়াও খুলনা, যশোর ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে ঘনঘন মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা নিয়ে ভূতাত্ত্বিক মহলে উদ্বেগ বাড়ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ