• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

দিল্লি গেছে স্বৈরাচার, পিণ্ডি যাবে রাজাকার

admin
আপডেটঃ : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি কাকরাইল-মৎসভবন হয়ে শাহবাগে যেয়ে শেষ হয়।মিছিল থেকে স্লোগান তোলা হয়—‘দিল্লি গেছে স্বৈরাচার, পিণ্ডি যাবে রাজাকার’।

সোমবার (১৪ জুলাই) দুপুরের আগেই নয়াপল্টনে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন আশপাশের এলাকা। মিছিল শুরু হয় বিকেল সাড়ে তিনটার দিকে।

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের সামনের ফুটপাত ও সড়কের একটি অংশ ছাত্রদলের ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। যদিও দুপুর ২টায় মিছিল শুরু হওয়ার কথা ছিল। নেতাকর্মীদের চাপে আশপাশের এলাকায় তীব্র যানযট সৃষ্টি হয়। এদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিও মিছিল করার কথা রয়েছে। কর্মসূচি কেন্দ্র করে বিএনপি কার্যালয়ের আশপাশে বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ