• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

admin
আপডেটঃ : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ থাইল্যান্ডের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার (২৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর এবং দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটে ওরাপিন ওয়েনগোয়েনের গোলে এগিয়ে যায় থাইল্যান্ড।

বিরতির পর সাওওয়ালাক পেংগামের গোলে ম্যাচে ডাবল লিড নেয় থাইল্যান্ড। এরপর ম্যাচের ৮৬ মিনিটে থাইল্যান্ডের হয়ে তৃতীয় গোল করে পাত্তারানান আউপাচাই।

আগামী ২৭ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বছরের পহেলা মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী এশিয়া কাপ। আসরকে সামনে রেখে এই সফর দিয়ে প্রস্তুতি সারছে বাংলাদেশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ