• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

admin
আপডেটঃ : সোমবার, ১৫ জুন, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে সুইডেন।

বিশ্বকাপে গ্রুপ ‘এফ’ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল তিউনিসিয়া ও সুইডেন। ফিফা র‍্যাঙ্কিং ও শক্তিমত্তার পার্থক্য মাঠে আজ দেখা গেল। ফিফা র‍্যাঙ্কিংয়ে তিউনিসিয়া থেকে ২১ ধাপ এগিয়ে থাকা সুইডেন বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে বেশ এগিয়ে ছিল।

ম্যাচের প্রথম গোল করতে বেশি সময় নেয়নি দেশটি। ম্যাচের সপ্তম মিনিটে ইয়াসিন আয়ারি সুইডেনকে এগিয়ে দেন। এরপর ৩০ মিনিটে আসে সুইডেনের দ্বিতীয় গোল।

লিভারপুলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের পা থেকে আসে দ্বিতীয় গোলটি।

তবে প্রথম হাফেই এক গোল শোধ দেয় তিউনিসিয়া। ৪৩তম মিনিটে ওমার রেকিক গোল করে তিউনিসিয়াকে ম্যাচে ফেরান।

দ্বিতীয় হাফে আবারও দুই গোলের লিড পেয়ে যায় সুইডিশরা। ৬০তম মিনিটে তিউনিসিয়ার এক ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান ইসাক। তিনি পাস বাড়িয়ে দেন আর্সেনালের স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেসকে। বল পেয়ে ঠাণ্ডা মাথায় তা জালে পাঠান তিনি।

শেষ দিকে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঢোকান ম্যাটিয়াস সভানবার্গ। বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই তিনি গোল করেন। নিজের দ্বিতীয় ও সুইডেনের পঞ্চম গোলটি করেন আয়ারি। তাতেই বড় জয় নিশ্চিত হয় সুইডেনের।

উল্লেখ্য, আগামী ২০ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে সুইডেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ