• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

admin
আপডেটঃ : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রীর পদ থেকে জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীর সমমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের পর মন্ত্রিসভায় এ পরিবর্তনের বিষয়টি জানা যায়। প্রথম দফার এই রদবদলে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

এত দিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে তার নতুন দায়িত্বের নির্দিষ্ট ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

অন্যদিকে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবার সরকারের মন্ত্রিসভায় যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। এর মধ্য দিয়ে মন্ত্রণালয়টির নেতৃত্বে পরিবর্তন আসছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরকারের গণমাধ্যমনীতি, রাষ্ট্রীয় প্রচারব্যবস্থা, চলচ্চিত্র ও সম্প্রচার-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় দেখভাল করে। নতুন মন্ত্রী হিসেবে পার্থের সামনে এসব ক্ষেত্রে সরকারের নীতি বাস্তবায়ন ও সমন্বয়ের দায়িত্ব থাকবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ