• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাক শ্রমিকরা

admin
আপডেটঃ : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিসহ বিভিন্ন দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ দিতে এসে কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালেও একই দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার সকালে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়। এর আগে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা বন্ধের ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ