• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর

admin
আপডেটঃ : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ ঢাকার বায়ু দূষণ প্রতিনিয়ত বাড়ছে। রোববার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক বায়ুর মান পরীক্ষা সংস্থা আইকিউএয়ারের মান অনুসারে ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর।

সংস্থাটির মান অনুযায়ী দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা পঞ্চম অবস্থানে রয়েছে। আইকিউএয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ১৬০।

দূষিত বায়ুর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে চীনের শহর গুয়াংঝৌ। যার আইকিউ স্কোর ২৮৯। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের আরেক শহর চোংকিং। যার আইকিউ স্কোর ২০০।

তৃতীয় অবস্থানেও রয়েছে চীনের আরেকটি শহর শেনঝেন। যার আইকিউ স্কোর ১৮২। চতুর্থ অবস্থানেও রয়েছে চীনের শহর চেংদু। যার আইকিউ স্কোর ১৭৭।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় বায়ুর মান। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ