• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ বীমা খাতের আর্থিক সুশাসন ও শৃঙ্খলা জোরালো করতে বীমা কোম্পানিগুলোতে যোগ্য ও পেশাদার ‘প্রধান আর্থিক কর্মকর্তা’ বা চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) নিয়োগের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সংস্থাটির জারি করা নতুন সার্কুলার অনুযায়ী, এখন থেকে কোনো প্রতিষ্ঠানে সিএফও হতে হলে প্রার্থীকে আইসিএবি, আইসিএমএবি, এসিসিএ, সিপিএ বা সিএফএ-র মতো নির্দিষ্ট কিছু স্বনামধন্য পেশাগত সংস্থার ফেলো, অ্যাসোসিয়েট বা সনদপ্রাপ্ত সদস্য হতে হবে।
নতুন নিয়মে বলা হয়েছে, এখন থেকে কোনো প্রতিষ্ঠানে নতুন সিএফও নিয়োগ দেওয়ার আগে বিস্তারিত যোগ্যতা উল্লেখ করে আইডিআরএ-এর পূর্বানুমোদন নিতে হবে। এছাড়া, বর্তমানে কর্মরত সিএফও-দের মধ্যে যাঁদের এই নির্দিষ্ট যোগ্যতা রয়েছে, তাঁদের আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনুমোদনের জন্য আবেদন করতে হবে।

আর যাঁদের এই পেশাগত যোগ্যতা নেই, তাঁদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে যোগ্যতা সম্পন্ন নতুন উপযুক্ত ব্যক্তি দিয়ে এই পদ পূরণ করতে হবে। জনস্বার্থে জারি করা এই নির্দেশনা ইতিমধ্যেই দেশের সকল জীবন ও সাধারণ বীমা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ