• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ডলারের দাম ঠিক করবে বাজার : গভর্নর

admin
আপডেটঃ : বুধবার, ১৪ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃঃ মার্কিন ডলারের বিনিময় হার এখন থেকে নির্ধারিত হবে বাজারের ওপর ভিত্তি করে—এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ ঘোষণা দেন।

দুবাই থেকে অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ‘এখন প্রবাসী আয় ভালো আসছে, রিজার্ভও স্থিতিশীল। লেনদেন ভারসাম্যের উন্নতি হয়েছে। আশা করছি, জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। ফলে রিজার্ভ আরও বাড়বে। তাই বিনিময় হার বাজারভিত্তিক করার এটাই উপযুক্ত সময়।’

তবে তিনি আশাবাদী, বাজারে ডলারের দামে বড় ধরনের ওঠানামা হবে না। ‘আশা করছি, দাম এখনকার দামের আশপাশেই থাকবে,’ বলেন গভর্নর মনসুর।

বাজারভিত্তিক বিনিময় হার চালুর বিষয়ে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ নিয়ে কয়েক মাস ধরে সংস্থাটির সঙ্গে দর-কষাকষি চলছিল বাংলাদেশের। শর্ত পূরণে গড়িমসি করায় আইএমএফ সম্প্রতি ঋণের কিস্তি স্থগিত রেখেছিল বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (১৩ মে) কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ডলারের বিনিময় হার আরও নমনীয় করতে তারা প্রস্তুত। তার পরদিনই গভর্নরের পক্ষ থেকে এ ঘোষণা এলো।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ