• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম মানছে না রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের জাতীয় ছুটি ঘোষণা কাতারের ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক নিয়ে ধোঁয়াশা প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী জাপানের স্বপ্নভঙ্গ, পরের রাউন্ডে ব্রাজিল স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: রিজভী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি

admin
আপডেটঃ : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের হজে বাড়ি ভাড়া কম হওয়ায় সরকারি ব্যবস্থাপনায় হজ করা হাজিদের মধ্যে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। এ টাকা ফেরত পাচ্ছেন ৪ হাজার ৯৭৮ জন হাজি।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, এ বছর হজ ব্যবস্থাপনায় সাশ্রয়ী ব্যয় নিশ্চিত করার কারণে হাজিদের অর্থ ফেরত দেওয়ার সুযোগ হয়েছে। একজন হাজি কমপক্ষে ৫ হাজার ৩১৫ টাকা এবং সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা পর্যন্ত ফেরত পাবেন।

সংবাদ সম্মেলনে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, এ বছরের অর্জন ও আগামী মৌসুমের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ