• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

জেলেনস্কিও ট্রাম্পের শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান করলেন

admin
আপডেটঃ : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিপ্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তিনি স্পষ্ট করে দিয়েছেন—ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়বে না এবং ন্যাটোতে যোগদানের স্বপ্নও ত্যাগ করবে না।

রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রায় সঙ্গে সঙ্গেই শেষ করতে পারেন। নতুবা লড়াই চালিয়ে যেতে পারেন।

ট্রাম্পের মতে, যুদ্ধের অবসান ঘটাতে হলে ইউক্রেনকে দুইটি শর্ত মেনে নিতে হবে— ক্রিমিয়া আর ফেরত পাওয়া যাবে না এবং ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা ছেড়ে দিতে হবে।

কিন্তু পোস্ট প্রকাশের মাত্র দেড় ঘণ্টা পরই জেলেনস্কি এক্স (টুইটার)-এ জবাব দিয়ে জানান, যুদ্ধ শেষ করার দায় ইউক্রেনের নয়, বরং রাশিয়ার। তিনি লিখেছেন, রাশিয়াই এই যুদ্ধ শুরু করেছে, তাই রাশিয়াকেই যুদ্ধ শেষ করতে হবে। আমি আশা করি আমেরিকা ও ইউরোপীয় বন্ধুদের সঙ্গে আমাদের যৌথ শক্তি রাশিয়াকে প্রকৃত শান্তিতে বাধ্য করবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ