• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

admin
আপডেটঃ : রবিবার, ১ মার্চ, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ দখলদার ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে।

আলজাজিরার সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে হামলার আগে সতর্কতামূলক সাইরেন বাজছিল। এর কিছুক্ষণ পরই একটি মিসাইল এসে সেখানে আঘাত হানে।

১৯৬৭ সালের ছয়দিনের আরব যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। ফিলিস্তিনিরা পবিত্র এ ভূমির মালিক হলেও বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক সব ক্ষমতা ইসরাইলিদের হাতে।

এই শহরেই রয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। যা ইসলামের প্রথম কিবলা ছিল। সৌদি আরবের মক্কা ও মদিনার পর জেরুজালেম হলো বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান। সূত্র- আল-জাজিরা

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ