• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কাশিমপুর কারাগারে নেওয়ার পথে বাথরুমের কথা বলে পালালেন ‘পিচ্চি রাজা’ বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন সাইন্সল্যাবে ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ভারত-ব্রাজিলকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা উচিত: রাশিয়া পদত্যাগ করলেন আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিক ৫ আগস্ট বিকেল থেকেই বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু হয়েছে: নাহিদ ইসলাম ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় পেটে ছুরি চালিয়ে বাবাকে হত্যা: অভিযুক্ত ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন ইরানবিরোধী মার্কিন চাপে ৪ দেশের সহযোগিতা, কৃতজ্ঞতা জানাল যুক্তরাষ্ট্র মাঝে মাঝে প্রতিপক্ষের কাছ থেকে বল চুরি করি: ইয়ামাল

জেনিথ ইসলামী লাইফের শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ঘোষণা

admin
আপডেটঃ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব এ টি এম এনায়েত উল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য জনাব মুশফিক আজীম খান, মিসেস সৈয়দা নাসরিন আজীম, জনাব মানসুদ আলম, মিসেস নাজিয়াত আলম, জনাব মোঃ ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক জনাব বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, এফসিএ ও অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান, সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বহিঃ নিরীক্ষক, কোম্পানি সচিব জনাব আবদুর রহমান সিএফও জনাব ফারুক আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেয়ারহোল্ডার জনাব মোঃ কামরুল ইসলাম। পরবর্তীতে দেশ, জাতি, কোম্পানি, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের কল্যাণ এবং সার্বিক সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন শেয়ারহোল্ডার জনাব এ এস এম তৌহিদ।

সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল, পরিচালনাগত অগ্রগতি, গ্রাহকসেবা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কোম্পানির সামগ্রিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির সার্বিক কার্যক্রম ও ব্যবসায়িক অগ্রগতি নিয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এ সময় শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সভায় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামী মূল্যবোধ, প্রযোজ্য আইন-বিধি এবং বীমা খাতের নিয়ন্ত্রক কাঠামো অনুসরণ করে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তার কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে কোম্পানিকে একটি শক্তিশালী, দক্ষ ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানির অগ্রযাত্রায় সম্মানিত শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক সহযোগী এবং সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগিতা ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে ভবিষ্যতেও সকলের সহযোগিতায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আরও সাফল্য ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ