• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাজনৈতিক ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে সোমবার (১২) অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ১০ঘটিকায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে -সেই ঘটনাকে কেন্দ্র করে বিকাল আনুমানিক ৫ ঘটিকায় কাকরাইলে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে দলটির মহাসচিব ব্যারিস্টার সামিম হায়দার পাটোয়ারী ও দলের অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন, জাতীয় পার্টির মহাসচিব সামিম হায়দার পাটোয়ারী

তিনি অভিযোগ করেন, ডঃ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে মব বা সংঘবদ্ধ জনতার চাপ সৃষ্টি করে জাতীয় পার্টিকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তাঁর ভাষায়, “মব সৃষ্টি করে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না।”

তিনি সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন

সমাবেশে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় উঠে আসে। মহাসচিব অভিযোগ করেন, বিভিন্ন ঘটনায় সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁদের বিরুদ্ধে মব সৃষ্টি করে সংঘবদ্ধভাবে বাধা সৃষ্টি, মারধর ও হয়রানির ঘটনা ঘটছে। এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

সেই সঙ্গে ৭১ একাত্তরের চেতনাকে সামনে রেখে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ