• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাঝে মাঝে প্রতিপক্ষের কাছ থেকে বল চুরি করি: ইয়ামাল যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর জবির ২য় গেটে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ‎ ‎ যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা জেনিথ ইসলামী লাইফের শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ঘোষণা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর বাবার বুকে ছেলের চাকু: পীরগাছায় মর্মান্তিক হত্যাকাণ্ড ঝড়ে বিধ্বস্ত ঐতিহ্যবাহী রজিপুর আনসার-ভিডিপি উন্নয়ন সমিতি ও পল্লী উন্নয়ন গ্রন্থাগার

জবির ২য় গেটে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ‎ ‎

admin
আপডেটঃ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কবি নজরুল সরকারি কলেজ শাখার বর্তমান কমিটির সহ-সম্পাদক মো. সুমন খান মিরাজকে আটক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ‎ ‎শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর, আহ্বায়ক সদস্য আসিফ মাহমুদ শাওন, ছাত্রনেতা শের আলী সহ অন্যান্য নেতাকর্মীরা উক্ত ব্যক্তিকে আটক করেন। ‎ ‎প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় দ্বিতীয় গেট এলাকায় জবি ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী অবস্থান করছিলেন। এ সময় ওই যুবককে মুঠোফোনে অন্য একজনের সঙ্গে কথা বলতে শোনা যায়। উপস্থিত শিক্ষার্থীদের দাবি, তিনি ককটেল ও ব্যানার-পোস্টার নিয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশে ককটেল বিস্ফোরণ ও ব্যানার লাগানোর বিষয়ে কথা বলছিলেন। ‎ ‎বিষয়টি শুনতে পেয়ে কয়েকজন শিক্ষার্থী তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার মুঠোফোনে তল্লাশি করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন মিছিলের ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। তবে তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে তারা জানান। ‎ ‎আটকের পর তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের কক্ষে রাখা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তরের করা হয়। ‎ ‎ঘটনাস্থলে উপস্থিত জবি ছাত্রদলনেতা শের আলী জানান, “সেকেন্ড গেটে আমরা কয়েকজন আড্ডা দিচ্ছিলাম। এমন সময় শুনতে পেলাম, একজন লোক ফোনে কাউকে বলছে যে আশপাশে কেউ নেই, ককটেল ও পোস্টার নিয়ে আসতে। এটা শুনে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তার ফোনে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন মিছিলের ভিডিও এবং তথ্য পাওয়া যায়। আমরা পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশকে ফোন দিয়ে তাদের কাছে হস্তান্তর করি”

এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর বলেন, “এদেশের এবং এদেশের মানুষের জানমাল রাক্ষার্থে সবসময় জনগণের ভ্যানগার্ড হয়ে সকল অপশক্তিকে রুখে দিতে এবং ফ্যাসিবাদের সকল দোসরদের সমূলে উপ্রে ফেলতে ছাত্রদল সবসময় সজাগ দৃষ্টি রাখছে।” ‎ ‎এ বিষয়ে কোতোয়ালি থানা ওসি কে এম রবিউল ইসলামকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান বলেন, “রাতে ঘুমিয়ে পড়েছিলাম। পরে ফোন পেয়ে ঘুম থেকে উঠে জানতে পারি, নিষিদ্ধ ছাত্রসংগঠনের একজন কর্মী ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও ব্যানার-সংক্রান্ত কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন। এরপর আমি পুলিশকে ফোন দিই। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। পরে বিস্তারিতভাবে বলতে পারব।” ‎ উল্লেখ্য, ‎আটক যুবক মো. সুমন খান মিরাজ কবি নজরুল সরকারি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সম্পাদক এবং তার স্থায়ী ঠিকানা পটুয়াখালীর বদরপুরে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ