• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

চাপ নয়, ন্যায়ের পথে থাকুন : ইউএনওদের প্রতি সিইসি

admin
আপডেটঃ : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অন্যায় চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, ‘কারো অন্যায় চাপে ইসি নতি স্বীকার করবে না। আমাদের পক্ষ থেকেও কোনো অন্যায় নির্দেশ বা হুকুম দেওয়া হবে না। আইন অনুযায়ী যেসব নির্দেশনা যাবে, তা সেভাবেই পালন করবেন।’

ইউএনওদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘কোনো প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না। সম্পূর্ণভাবে নিজের বিবেক ও আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। আমরা চাই, আপনারা দায়িত্ব পালন করবেন নিরপেক্ষভাবে ও পেশাদারিত্বের সঙ্গে।’

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের দায়িত্বে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়ে সিইসি বলেন, ‘নির্বাচনের সময় উপজেলা পর্যায়ের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ক্রাইসিস হলে শুরুতেই তা সামাল দিতে হবে— শেষে যেন বিশৃঙ্খলা দেখা না দেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আইন মেনে চলা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল জাতিই সভ্য জাতি। তাই নির্বাচনের সময় আইন-বিধি মেনে চলতে হবে।’

অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ