• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

চলে গেলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

admin
আপডেটঃ : রবিবার, ১২ জুলাই, ২০২৬

শোক সংবাদ ডেস্ক রিপোর্টঃ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১২ জুলাই) ভোররাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার এবং দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

দেশের রাজনীতি ও সংসদীয় কার্যক্রমে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ