• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ

admin
আপডেটঃ : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম বন্দর এলাকায় সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও যেকোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই সঙ্গে লাঠি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথরসহ ঝুঁকিপূর্ণ বস্তু বহন ও ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং দেশের আমদানি-রপ্তানির বড় অংশ এই বন্দর দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন বিপুলসংখ্যক ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও অন্যান্য যানবাহনের চলাচল থাকে বন্দরের আশপাশের এলাকায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বন্দর এলাকায় কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ কিংবা অবরোধ কর্মসূচির ফলে যানজট সৃষ্টি হয় এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এতে জাতীয় অর্থনীতির ক্ষতির পাশাপাশি জাতীয় নিরাপত্তার ঝুঁকিও তৈরি হতে পারে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার স্বার্থে পুলিশ কমিশনারের ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় বন্দরসংলগ্ন বারিক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা এবং বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় অস্ত্র, লাঠি, দাহ্য পদার্থ, বিস্ফোরক দ্রব্য ও ইট-পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে বন্দর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ করেন। এর জেরে কয়েকজনকে বদলি করা হয়েছে। এর আগেও দুই দফায় দুই মাস করে বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল সিএমপি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ