• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১

গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো

admin
আপডেটঃ : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত চলমান কারফিউ বহাল থাকবে। শুক্রবার এক বিবৃতিতে গোপালগঞ্জ জেলা প্রশাসন এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, চলমান কারফিউ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে, বৃহস্পতিবার কারফিউর সময় বাড়িয়ে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত করা হয়েছিল। পরে দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও, ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা চলমান রাখার কথা বলা হয়। তবে শুক্রবার সন্ধ্যা থেকে নতুন করে কারফিউর সময় নির্ধারণ করা হলো।

প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ