• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে? তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার, গা-ঢাকা দিয়েছিল পরিবারসহ যাত্রাবাড়ীতে ৫ ককটেল ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ আজ ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, দিনব্যাপী কোম্পানির কুমিল্লা শাখা কার্যালয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ জনাব মোঃ আনোয়ার হোসেন সরকার এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেইনার জনাব মোঃ নাহিদুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা শাখা কার্যালয়ের ইনচার্জ জনাব মোঃ আমিনুল হক ভূঁইয়া।

দিনব্যাপী এ কর্মশালায় ব্যবসা সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি, গ্রাহকসেবা উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বীমা ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর কৌশল নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

সভায় কুমিল্লা অঞ্চলের প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ আয়োজন উন্নয়ন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক গতিশীলতা সৃষ্টি এবং কোম্পানির সার্বিক ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ