• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

admin
আপডেটঃ : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

দুর্ঘটনা ডেস্ক রিপোর্টঃ গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মমিতা (২৫) নামে এক পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়েছেন। তিনি ট্রপিক্যাল নীটেক্স লিমিটেডের কর্মী ছিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মমিতা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ অংশে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসাইন জানান, ঘটনার তদন্ত চলছে। ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ