• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

কাতারের ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক নিয়ে ধোঁয়াশা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ কাতারের দোহায় ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তিবৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘোষণা অস্বীকার করেছে ইরান। তেহরান বলছে, এমন কোনো কিছুর পরিকল্পনা আপাতত তাদের নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হবে!

ইরান সরকারের এক শীর্ষ কর্মকর্তা এ দাবি অস্বীকার করেছেন। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদির উদ্ধৃতি দিয়ে সোমবার আলজাজিরা জানিয়েছে, কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা ইরান করছে না।

তাসনিম বার্তা সংস্থাকে তিনি বলেন, অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলোআপসহ কাতারের সঙ্গে যথারীতি পরামর্শ চলমান থাকলেও দোহায় ওয়ার্কিং গ্রুপগুলোর কারিগরি আলোচনা অনুষ্ঠানের বিষয়টি কয়েকটি সংবাদমাধ্যমে যেভাবে এসেছে, তা নিশ্চিত করা যাচ্ছে না।

ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে আসা এই দুটি বক্তব্য আপাতদৃষ্টে সাংঘর্ষিক মনে হলেও, গরিবাবাদীর মন্তব্যের পর বৈঠকটি চূড়ান্ত করার ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, দোহায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার।

ফক্স নিউজকে তিনি বলেন, সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলমান থাকর এই সময়ে বিশেষ দূত উইটকফ এবং জ্যারেড কুশনার চলতি সপ্তাহে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে দোহা যাচ্ছেন। উচ্চপর্যায়ের এই আলোচনার পাশাপাশি মূল বৈঠকের ফাঁকে কারিগরি আলোচনাও অনুষ্ঠিত হবে বলে জানান লেভিট।

চলতি মাসের শুরুর দিকে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা চুক্তিতে পৌঁছায়, যার মাধ্যমে দুই দেশের সম্পর্কের সবচেয়ে জটিল বিষয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬০ দিনের একটি আলোচনা পর্ব শুরু হয়।

তবে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা এবং হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবির মুখে এই চুক্তিটি বড় ধরনের পরীক্ষার মুখে পড়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ