• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭ প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট, নিরাপত্তা জোরদার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির বিবাহবার্ষিকীতে পুরোনো স্মৃতি, আবেগঘন শবনম ফারিয়া রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

কলম্বিয়ায় পৃথক হামলায় নিহত ১৮

admin
আপডেটঃ : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ কলম্বিয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে দুই পৃথক হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবারের (২১ আগস্ট) এ দুটি হামলার জন্য একসময়কার গেরিলা গোষ্ঠী ফার্কের শান্তিচুক্তি বিরোধী গোষ্ঠীগুলোকে দায়ী করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ আমেরিকার দেশটির তৃতীয় জনবহুল শহর ক্যালিতে বৃহস্পতিবার কলম্বিয়ান অ্যারোস্পেস বাহিনীর একটি ঘাঁটির কাছে বিস্ফোরকবোঝাই একটি মালগাড়ি বিস্ফোরিত হয়। এতে ছয়জন নিহত ও ৭১ জন আহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র।

কয়েক ঘণ্টা আগে অ্যান্টিওকিয়ার আমালফি পৌরসভায় কোকা পাতা ফসল ধ্বংসের অভিযানে অংশ নেওয়া কলম্বিয়ার ন্যাশনাল পুলিশের একটি ব্ল্যাকহক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়। সেখানে থাকা বাহিনীটির ১২ কর্মকর্তা নিহত হন।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ হামলাগুলোর জন্য ফার্কের শান্তিচুক্তি বিরোধী অংশগুলোকে দায়ী করেছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ