• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

admin
আপডেটঃ : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে কক্সবাজারে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিনকে জাতীয় বেতন কমিশনে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নান কক্সবাজারের ডিসি নিয়োগ পেয়েছেন। তিনি ২৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে ডিসি পদে নিয়োগের বিষয়টি এখনো অনুমোদিত হয়নি। আগামীকাল মঙ্গলবার এই দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হতে পারে।

ডিসি পদে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে ডিসির দায়িত্বে থাকা ২৪তম বিসিএস ব্যাচের তিন কর্মকর্তা যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। এ কারণে তাঁদের ডিসির দায়িত্ব থেকে তুলে আনল সরকার।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ