• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে জামায়াত নেতাসহ নিহত ৩

admin
আপডেটঃ : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাইবোনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (০৬ এপ্রিল) সকালে উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছেন। নিহত অন্য দুইজন হলেন মান্নান (৩৪) ও তার বোন শাহিনা (২৭)। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন। নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। হামলার পর আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাদের মৃত্যু হয়।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, আমরা জমি সংক্রান্ত বিরোধের কথা শুনেছি এবং নিহতদের বিষয়ে তথ্য পেয়েছি। আমাদের পুলিশ ফোর্স সেখানে গিয়ে পুরো ঘটনা বিস্তারিত জানাবে।

এছাড়া স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষের সদস্য, অন্য পক্ষের সদস্যরা হলেন মান্নান ও তার বোন শাহিনা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ