• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

এক সময় ক্যান্টিনে ভাত খুঁজতো, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনেঃ পার্থ

admin
আপডেটঃ : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ ভোরে মাঝে মাঝে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে’ যান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান। তার এই বক্তব্যের পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে পার্থ লিখেছেন, ‘এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে।’

পার্থ কার উদ্দেশে এই পোস্ট দিয়েছেন সেটি অবশ্য স্পষ্ট করেননি।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মাঝেমধ্যে রাতে তার কাজ শেষ হতে ভোর হয়ে যায়। সে সময় বাসায় খাওয়া-দাওয়া দেওয়ার মতো কেউ না থাকায় তিনি বেশির ভাগ সময় ৩০০ ফুটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। আর বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায়, তখন তিনি যান গুলশানের ওয়েস্টিন হোটেলে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ