• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

এইচএসসির ফরম পূরণ শুরু হচ্ছে ১ মার্চ

admin
আপডেটঃ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

শিক্ষা ডেস্ক রিপোর্টঃ ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ। বিলম্ব ফি (জরিমানা) ছাড়া এ কার্যক্রম চলবে ৯ মার্চ পর্যন্ত। ফি পরিশোধ করা যাবে ১০ মার্চ পর্যন্ত। তবে জরিমানাসহ শিক্ষার্থীরা ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরাই আবেদন ফরম পূরণ করতে পারবেন। কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশন বহির্ভূত বিষয়ে পরীক্ষায় অংশ নিলে সংশ্লিষ্ট বিষয় বা বিষয়গুলোর পরীক্ষা কোনো ধরনের যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

এ বছর এইচএসসি পরীক্ষার ফরম পূরণে তিন বিভাগেই ফি বাড়ানো হয়েছে। গত বছরের তুলনায় এবার ২১০ টাকা করে ফি বৃদ্ধি করা হয়েছে।

নতুন নির্ধারিত ফি অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে মোট ২ হাজার ৯৯৫ টাকা দিতে হবে, যা গত বছর ছিল ২ হাজার ৭৮৫ টাকা। এ ক্ষেত্রে বোর্ড ফি ২ হাজার ১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিকসহ) ৮৫৫ টাকা।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ফরম পূরণ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা, যা গত বছর ছিল ২ হাজার ২২৫ টাকা। এ ক্ষেত্রে বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা।

তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যোগ হবে। একইভাবে ঐচ্ছিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতি বিষয়ের জন্য অতিরিক্ত ১৪০ টাকা দিতে হবে।

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, কলেজগুলোতে নির্বাচনি পরীক্ষা শেষ করে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর ১ মার্চ থেকে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। তবে এইচএসসি পরীক্ষার সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। শিগগিরই তা জানিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ