• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ঈদ উপলক্ষে সরকারি কর্মচারীরা বেতন–ভাতা পাবেন যেদিন

admin
আপডেটঃ : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা চলতি মাসের বেতন–ভাতা ২৩ মার্চ পাবেন। অবসরপ্রাপ্ত পেনশনাররাও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন।

আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ–সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ও অতিরিক্ত মহাপরিচালককে (অর্থ) পাঠানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট সব সংস্থা ও দপ্তরেও পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালের সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, ৩১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বিধায় সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী (গেজেটেড ও নন–গেজেটেড), সামরিক (কমিশন্ড ও নন–কমিশন্ড) কর্মকর্তাদের ২০২৫ সালের মার্চ মাসের বেতন–ভাতা ২৩ মার্চ দেওয়া হবে। একই দিনে অবসরপ্রাপ্ত পেনশনাররাও তাঁদের অবসরের ভাতা পাবেন।

বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস ১১৩ (২) ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল গফুর এই আদেশে সই করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ