• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

ঈদের দিন ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৫

admin
আপডেটঃ : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরের দিনেও ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ৬৫ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
রবিবার (৩০ মার্চ) ঈদের সকালে ধ্বংসস্তুপের মাঝেই নামাজ পড়ছিলো গাজাবাসী। আর এরপরই শুরু হয় ইসরাইলের বর্বর হামলা। ঈদের দিনে নতুন জামা পরা শিশুদের হত্যা করায় তীব্র নিন্দা জানিয়েছে হামাস। গেলো ১৮ মার্চ, রোজার মধ্যেও যুদ্ধবিরতিতে নতুন করে হত্যাযজ্ঞ চালায় ইসরাইল। এতে এ পর্যন্ত সাড়ে আটশোরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে, গাজায় যুদ্ধবিরতির জন্যে কাতার ও মিশরের দেওয়া প্রস্তাবে রাজি আছে বলে জানিয়েছে হামাস। পাঁচ জিম্মির মুক্তির বিনিময়ে ৫০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সমর্থন জানিয়েছে তারা। হামাসের শীর্ষ এক নেতা খলিল আল-হায়াম জানিয়েছেন, ইসরাইল ও হামাস দুই পক্ষ সম্মত হলে গাজায় কার্যকর হবে ৫০ দিনের যুদ্ধবিরতি। তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে মিশর ও কাতারের কাছে পাল্টা চুক্তি জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ