• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা

ঈদের ছুটি ও অফিস খোলা নিয়ে আইডিআরএ’র নির্দেশনা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ছুটি এবং অফিস খোলা রাখা সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সংস্থাটির ওয়েবসাইটে গত সোমবার (১২ মে) এই নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনা অনুসারে, আসন্ন ঈদ-উল-আজহায় দেশের বীমা খাতেও ১০ দিন ছুটি থাকবে। একইসঙ্গে ঈদের আগের দুই শনিবার (১৭ ও ২৪ মে) সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে বীমা খাতের সকল অফিস।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরামর্শক (মিডিয়া এবং যোগাযোগ) সাইফুন্নাহার সুমি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৭ মে যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি সরকারি বেসরকারি সকল অফিসের জন্য প্রযোজ্য।

তাই বীমা খাতের জন্য আলাদাভাবে কোন নির্দেশনা জারি করা হয়নি। ওই প্রজ্ঞাপনের নির্দেশনা অনুসারে বীমা খাতের সকল অফিসে ছুটি এবং খোলা রাখার বিষয়টি কার্যকর হবে বলেও জানান সাইফুন্নাহার সুমি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, আগামী ৫ জুন থেকে শুরু হবে এবারের ঈদ-উল-আজহার ছুটি। সাধারণ ছুটি, নির্বাহী আদেশের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে সর্বমোট ১০ দিন বন্ধ থাকবে এবং ১৫ জুন খুলবে সকল সরকারি অফিস।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ