• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে : ট্রাম্প

admin
আপডেটঃ : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ‘খুবই ভালো আলোচনা’ হয়েছে বলে মন্তব্য করেছেন। স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে উভয় পক্ষের প্রতিনিধিরা বৈঠকে বসেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার মূল উদ্দেশ্য ছিল আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি রোধ করা।

প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। মনে হচ্ছে ইরান চুক্তিতে আগ্রহী। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসব।’

ওমানে আলোচনা চলাকালে ট্রাম্প তেহরানের বিরুদ্ধে একটি নির্বাহী আদেশ জারি করেন। এতে ইরান থেকে পণ্য কেনা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক প্রয়োগের হুমকি দেওয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ