• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরে যাওয়ার চেষ্টাকারী জাহাজে মার্কিন হামলা

admin
আপডেটঃ : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের ইঞ্জিন কক্ষে মঙ্গলবার একটি মার্কিন হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, এম/ভি ‘ভেলা নোভা’ নামের ওই জাহাজটিকে মার্কিন বাহিনীর পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও তা উপেক্ষা করে ইরানের দিকে যাত্রা অব্যাহত রাখে। পরে মার্কিন নৌবাহিনীর এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয়।

সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, জাহাজটি এখন আর অবরোধ লঙ্ঘন করে ইরানের দিকে যাচ্ছে না।

কয়েক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে গত ১৪ জুলাই ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ আরোপের পর কোনো জাহাজকে জোরপূর্বক থামানোর এটি তৃতীয় ঘটনা।

সেন্টকমের তথ্য অনুযায়ী জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ৫৫টি জাহাজকে অবরোধ এড়িয়ে ইরানের দিকে যাওয়ার চেষ্টা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী।

সেন্টকমের তথ্য অনুযায়ী, এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল থেকে ১৮ জুন পর্যন্ত মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছিল। ওই সময় তারা নয়টি জাহাজ অচল করে দেয় এবং ১৪০টিরও বেশি জাহাজকে গতিপথ পরিবর্তন করে ফিরিয়ে দেয়।

ইরান যুক্তরাষ্ট্রকে এই বন্দর অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে। তেহরান জানিয়েছে, অবরোধ প্রত্যাহার ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার শর্তগুলোর একটি।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধ শুরুর আগে এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হতো। তবে ইরানের হামলার কারণে বর্তমানে ওই এলাকায় জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘এই মুহূর্তে হরমুজ প্রণালীর ওপর আমাদের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদেরই পুরো নিয়ন্ত্রণ—আমরাই এর নিয়ন্ত্রণে আছি।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ