• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১

ইতিহাস গড়ার মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। এবার সামনে আরও বড় সুযোগ—টাইগারদের ইতিহাস গড়ার হাতছানি। এই ম্যাচে জয় পেলেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।

তবে ইতিহাস গড়ার মিশনে টস ভাগ্য সহায় হয়নি লিটন দাসের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজ জয়ের লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। তানজিদ তামিমের জায়গায় নাঈম শেখ এবং তাসকিনের বদলে আরেক পেসার শরিফুল ইসলাম ঢুকেছেন।

অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর একাদশে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। স্পিনার আবরার আহমেদের জায়গায় আহমেদ দানিয়াল সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলী আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, সালমান মির্জা ও আব্বাস আফ্রিদি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ