• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ডেঙ্গুতে আক্রান্ত বেড়ে ১,০৯৭, মৃত্যু ৩ তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলা

admin
আপডেটঃ : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ প্রায় অর্ধশত মিসাইল আর ৬শ’ ড্রোন নিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বিমান হামলার শিকার হয়েছে দেশটির ৯টি অঞ্চল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি নিশ্চিত করেছেন এ তথ্য। জানান, বড় ধরনের হামলার টার্গেট হয়েছে খারকিভ, ওডেসা, সুমি। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩ জন। আহত হয়েছে ৩০ জনেরও বেশি মানুষ।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে একদিনে ৭৮বার বিমান হামলা চালিয়েছে মস্কো। ফেলেছে দেড়শ’রও বেশি গাইডেড এরিয়েল বম্ব। সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় ৫ হাজার হামলা হয়েছে।

জবাব দিয়েছে ইউক্রেনও। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল সামারায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। প্রাণ হারিয়েছে ৪ জন। সবমিলিয়ে মোট ১৬৫টি ফ্রন্টলাইনে দুই দেশের সেনাদের তীব্র লড়াই হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ