• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

আজ থেকে স্কুলে ভর্তির আবেদন শুরু

admin
আপডেটঃ : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু আজ শুক্রবার (২১ নভেম্বর)। সকাল ১১টা থেকে অনলাইনে শুরু হবে আবেদন প্রক্রিয়া।

আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। এবার প্রতিটি আবেদনের জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, এ বছর বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনলাইন আবেদনপ্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। আবেদন করতে gsa.teletalk.com.bd-এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এর পর আবেদনপত্র পূরণ ও টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। আবেদনপত্রের নির্দেশনামতে প্রার্থীকে তার সব তথ্য পূরণ করতে হবে।

এ ছাড়া যেসব প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের প্রযোজ্য কোটার বক্সে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। অন্যথায় কোটা বিবেচনা করা সম্ভব হবে না।

অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে JPEG ফরম্যাটে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। বিনামূল্যে ছবি রিসাইজ করতে পারবেন Image Resizer এই ওয়েবসাইটে। যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে আবেদনপত্র Submit সম্পন্নের পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন হলে প্রার্থী একটি User ID-সহ Applicant’s copy পাবেন।

আবেদন ফি পরিশোধের নিয়ম

Applicant’s কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুটি SMS করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১০০ টাকা জমা দিতে হবে।

প্রথম SMS: GSAUser ID (Web Application হতে প্রাপ্ত) লিখে 16222 নম্বরে Send করতে হবে। উদারহণ-GSAABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে।

এটি ব্যবহার করে দ্বিতীয় SMS-টি করতে হবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও স্কুলভিত্তিক আসন সংখ্যা সংশ্লিষ্ট বিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ