• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

আগস্টে ঢাকার রাস্তায় নামছে গতি নিয়ন্ত্রিত ই-রিকশা

admin
আপডেটঃ : শনিবার, ২৮ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগস্টে ঢাকার রাস্তায় নামছে গতি নিয়ন্ত্রিত ই-রিকশা। প্রাথমিকভাবে, রাজধানীর দুটি জোনে ই-রিকশা চালু করা হবে।

তিনি আরও জানান, প্রথম ধাপে ৩০০ প্রশিক্ষণার্থীকে ই-রিকশা বিষয়ক প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। পরবর্তীকালে তারা চালকদের প্রশিক্ষণ দেবেন।

শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত ই-রিকশার মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, গতি নিয়ন্ত্রিত ই-রিকশা প্রথম ধাপে ঢাকার দুই সিটির দুটি জোনে চালু করা হবে। ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি তিন চাকার এসব ই-রিকশা।

তিনি বলেন, জুলাই আন্দোলনে রিকশাচালকদের ভূমিকা ছিল অনন্য। তাই বৈধভাবে তাদের রুটি-রুজির ব্যবস্থা করার চেষ্টা চলছে।

এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানো হবে বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার রাস্তায় নামবে ই-রিকশা। ই-রিকশাগুলো চালু হওয়ার পর থেকে উক্ত জোনগুলো থেকে অনুমোদনহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেয়া হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ