• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ

admin
আপডেটঃ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ কর্পোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে লাইফ বীমা খাতে গোল্ড (১ম) অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

সম্প্রতি রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান জনাব মাসুদ খান এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) জনাব মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কোম্পানির পক্ষে আনুষ্ঠানিকভাবে এই সম্মানজনক গোল্ড ট্রফি ও সনদ গ্রহণ করেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং কোম্পানি সচিব এনামুল হক খান।

উল্লেখ্য, করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় উৎকর্ষ সাধনের মাধ্যমে নেতৃত্ব ও সুশাসন নিশ্চিতকরণের স্বীকৃতিস্বরূপ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রতিবছর দেশের বিভিন্ন খাতের প্রতিষ্ঠানকে গোল্ড (১ম), সিলভার (২য়) ও ব্রোঞ্জ (৩য়)—এই তিন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করে আসছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ