• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

৪৮ ঘণ্টায় ইরানে দুই হাজার নিহত!

admin
আপডেটঃ : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ ইরানে বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। দেশজুড়েই বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি। এতে গত ৪৮ ঘণ্টায় প্রায় দুই হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলেছে, ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন-নিপীড়ন চলছে।

এর মধ্যে দক্ষিণ তেহরানের কাহরিজাক থেকে পাঠানো এক ভিডিওতে বেশ কয়েকজনের মরদেহ পড়া থাকা ও কয়েকজনের মরদেহ বডি ব্যাগে রাখা অবস্থায় পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে কয়েক ডজন মরদেহ আছে। এ ছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছে আরও কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

এর আগে ফারদিস, কারাজ ও পূর্ব তেহরানের আলঘাদির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতেও মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। যা নির্দেশ করছে, শুধু নির্দিষ্ট শহরেই কঠোর দমন চলছে না; যেখানে বিক্ষোভ চলছে, সেখানেই গুলি ছোড়া হচ্ছে।

ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় পুরো চিত্র উঠে আসছে না উল্লেখ করে সংবাদমাধ্যমটি বলেছে, যেসব তথ্য আসছে, সেগুলো বিশ্লেষণ করে বলা যায়, বহু জায়গায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে।

গত ৪৮ ঘণ্টায় প্রায় দুই হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে।

উত্তরাঞ্চলের শহর রাশতের এক চিকিৎসক ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন, শুধু একটি হাসপাতালেই অন্তত ৭০টি মরদেহ আনা হয়েছে।

সূত্র জানিয়েছে, তেহরানের বিভিন্ন অংশ ও কারাজের ফারদিসে সবচেয়ে বেশি সহিংসতা হচ্ছে। এ ছাড়া অন্যান্য জায়গা থেকেও বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হারে গুলি ছোড়ার তথ্য আসছে।

সাধারণ ইন্টারনেট বন্ধ থাকায় ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে বেশ কয়েকজন হত্যাকাণ্ডের ভিডিও পাঠাতে পারছেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

কঠোর দমননীতি সত্ত্বেও অনেক মানুষ শনিবার রাতেও বিক্ষোভ করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ