• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

৩ সপ্তাহ বাড়ল লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি

admin
আপডেটঃ : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহের জন্য বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণা দেন। খবর রয়টার্সের।

মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনার জন্য ট্রাম্প ওভাল অফিসে, ওয়াশিংটনে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াওয়াদকে আপ্যায়ন করেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি অদূর ভবিষ্যতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে আপ্যায়ন করার জন্য উন্মুখ হয়ে আছেন।

ট্রাম্প জানান, তিনি আশা করেন এই যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে একটি বৃহত্তর শান্তি চুক্তির পথ খুলে দেবে, যারা আনুষ্ঠানিকভাবে ১৯৪৮ সাল থেকে যুদ্ধে লিপ্ত রয়েছে। গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উভয় পক্ষই একাধিকবার তা লঙ্ঘন করেছে।

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়ে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হবে।

তিনি আরও বলেন, ‘বৈঠকটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে।’

মার্কিন এ প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর হাত থেকে আত্মরক্ষায় লেবাননকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র তার সাথে কাজ করবে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ