• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ

হাজারীবাগে পানির ট্যাংক বিস্ফোরণে বাবা-মেয়েসহ দগ্ধ ৪

admin
আপডেটঃ : রবিবার, ২৯ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড় এলাকার একটি আবাসিক ভবনে শনিবার (২৮ জুন) সন্ধ্যায় পানির ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণে বাবা-মেয়েসহ চারজন দগ্ধ হয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে একজন শ্রমিক রয়েছেন। দগ্ধ চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- বাড়ির মালিক মো. জিয়াউদ্দীন (৪২), তার মেয়ে নাজিয়া সুলতানা রাফিয়া (৮), ফারিয়া সুলতানা (৩) এবং শ্রমিক বেলাল হোসেন (৩৬)।

রোববার (২৯ জুন) দগ্ধ জিয়াউদ্দীনের ভাগনে এস এম শাহপরান বলেন, ‘গতকাল সন্ধ্যায় হাজারিবাগে জিয়াউদ্দীনের বাসায় পানির ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন শ্রমিক বেলাল। এ সময় দুই মেয়েকে নিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন জিয়াউদ্দীন। অন্ধকার থাকায় জিয়াউদ্দীন আলো দেখাতে এগিয়ে যান। তখন জমে থাকা গ্যাসে হঠাৎ বিস্ফোরণ ঘটলে চারজনই দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধ চারজনের চিকিৎসা চলছে। জিয়াউদ্দীনের শরীরের ৪ শতাংশ ও বেলালের ১৭ শতাংশ পুড়েছে। আর শিশু রাফিয়ার ৬ শতাংশ, ফারিয়ার ৫ শতাংশ পুড়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ