• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

হলফনামায় ৬৮ কোটি টাকার সম্পদ, ৩টি অস্ত্র মির্জা আব্বাসের

admin
আপডেটঃ : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনের হলফনামায় নিজের নামে ৬৮ কোটি ৬৭ লাখ টাকার সম্পদ থাকার তথ্য দিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার মেয়রের দায়িত্ব পালন করা মির্জা আব্বাস আয়ের উৎস হিসেবে ব্যবসা, ব্যাংকে রাখা সঞ্চয়, পুঁজিবাজারে বিনিয়োগ ও বাড়িভাড়ার কথা তুলে ধরেছেন।

পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে জয় পান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। প্রতিবারই বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে র্নিবাচনে অংশ নেন তিনি।

২০০১ সালে বিএনপির নেতৃত্বে চারদলী জোট সরকার গঠন করলে মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হন। আগের মেয়াদে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

হলফনামা অনুযায়ী, মির্জা আব্বাসের বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার টাকা। পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করলেও ব্যবসা থেকে কোনো আয় নেই মির্জা আব্বাসের। বার্ষিক সোয়া ৯ কোটি টাকার বেশি আয়ের পুরোটাই আসে বাড়ি ভাড়া, এফডিআর, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের সুদ থেকে।

এর মধ্যে বাড়ি ভাড়া থেকে ৩ কোটি চার লাখ টাকা, এফডিআর ও ব্যাংক আমানত থেকে সুদ বাবদ ১ কোটি ২৯ লাখ ১৭ হাজার টাকার এবং শেয়ার ও সঞ্চয়পত্র থেকে ৪ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা আসে বছরে।

তিনটি অস্ত্র ক্রয়ে মির্জা আব্বাস খরচ দেখিয়েছেন চার লাখ ১০ হাজার টাকা।

এ বিএনপি নেতার সম্পদের তালিকায় রয়েছে- ঢাকা ব্যাংকের ৫১ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার। রয়েছে ৩০ লাখ টাকার গহনা ও মূল্যবান ধাতু।

হলফনামার তথ্য অনুযায়ী, ১৮ লাখ টাকা মূল্যর অকৃষি জমি, উত্তরাধিকার সূত্রে ৬ হাজার ১০৬ বর্গফুটের বাণিজ্যিক ভবন, দুটি গাড়ির পার্র্কিং জায়গাসহ দুই হাজার ৯৩০ বর্গফুটের ফ্ল্যাট এবং এক কোটি ৮৫ লাখ টাকা মূল্যর ৮ হাজার ৩০ বর্গফুটের ফ্লোর রয়েছে তার।

উত্তরাধিকার সূত্রে পাওয়া ৫টি ফ্ল্যাটের কোনো অর্জনকালীন মূল্য দেখাননি তিনি, যার আয়তন ৮ হাজার ৬০৪ বর্গফুট।

সবশেষ অর্থবছরে আয়কর রিটার্ন দিয়েছেন ৩ কোটি ৫৫ লাখ টাকার।

স্ত্রী আফরোজা আব্বাসের সম্পদ দেখানো হয়েছে ৩৩ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকার। এর মধ্যে ঢাকা ব্যাংকের শেয়ার রয়েছে ৩১ কোটি ৩৪ লাখ টাকার; আর ২২ লাখ টাকার গহনা ও মূল্যবান ধাতু রয়েছে রয়েছে।

সবশেষ আয়কর রিটার্নে তিনি ১১ লাখ ৪৫ হাজার টাকা দিয়েছেন সরকারি কোষাগারে।

১৯৫১ সালের ৭ ফেব্রুয়ারি জন্ম নেওয়া মির্জা আব্বাস শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন স্নাতক। তার বিরুদ্ধে ২২টি মামলা থাকার তথ্য রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ