• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা ইন্টারনেট ও রেলসেবা বন্ধ, রাস্তায় ২৫ হাজার পুলিশ—আজ দিল্লিতে কী হতে যাচ্ছে? তিন বস্তায় ৪ কোটি টাকা, গুলি করে দুই বস্তা ছিনতাই তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্বতন্ত্র হিসেবে নির্বাচনের পরিকল্পনা আসিফের

admin
আপডেটঃ : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৯ নভেম্বর) বিকালে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার হতে আসেন উপদেষ্টা আসিফ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ঢাকা থেকে নির্বাচন করবো, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটা এখানে নিয়ে এসেছি। ভোটটা যেনো অপচয় না হয়।

কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন-এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন কোথা থেকে করবো, এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটা নিশ্চিত, ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবো।

রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার বিষয়ে উপদেষ্টা বলেন, আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখলো, সেটি আমার দেখার বিষয় না। এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে এককভাবে নির্বাচন করবো।

পদত্যাগ ইস্যুতে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবো, সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ