• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১

admin
আপডেটঃ : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কোরদোবার কাছের আদমুজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতগতির ট্রেনটি মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল। এটি লাইনচ্যুত হয়ে পাশ্ববর্তী লাইনে গিয়ে আছড়ে পড়ে। বিপরীত দিকে থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করবে।’

দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে বলেছেন, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অত্যন্ত অদ্ভুত’ হিসেবে অভিহিত করেছেন। তবে ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো এ দুর্ঘটনাকে ‘দুস্বপ্ন’ হিসেবে অভিহিত করেছেন। দুর্ঘটনার পরপরই সেখানে দ্রুত ছুটে যান তিনি।

আদুলুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, জীবিত মানুষের কাছে পৌঁছাতে তাদের মৃতদের মরদেহ সরিয়ে যেতে হয়েছে।

রেল কর্মকর্তা আতিফ বলেছেন, ট্রেনটি মালাগা রেলস্টেশন থেকে ছাড়ার ১০ মিনিটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটিতে মোট ৩০০ যাত্রী ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ