• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধন আবেদন চেয়ে ইসির বিজ্ঞপ্তি প্রকাশ

admin
আপডেটঃ : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর আওতায় ‘পর্যবেক্ষক সংস্থা’ হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতাসম্পন্ন বেসরকারি সংস্থাসমূহের কাছ থেকে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ জুলাই) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্যতাসম্পন্ন সংস্থাসমূহকে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুযায়ী পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে। নিবন্ধিত সংস্থাগুলো এ সময়ের মধ্যে অনুষ্ঠিত সকল নির্বাচন (জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন) পর্যবেক্ষণ করতে পারবে।

পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনে আগ্রহী বেসরকারি সংস্থাসমূহকে আগামী ১০ আগস্ট ২০২৫, রোববার অফিস সময় বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ফরম (EO-1) পূরণপূর্বক সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর আবেদন দাখিল করতে হবে।

আবেদন ফরম (EO-1) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা (কক্ষ নম্বর-১০৫) এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ