• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে ভোট দিবেন ৫৭৩ ভোটার নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা টেক্সটাইল শিক্ষা, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

সৌদিতে পৌঁছেছেন ৩২ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২

admin
আপডেটঃ : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত মোট ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী ৮১টি ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, রাত প্রায় ৩টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৩০টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে গেছেন আরও ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।

এদিকে, হজ পালন করতে গিয়ে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মক্কায় তাদের মৃত্যু হয়েছে এবং তারা দু’জনই পুরুষ।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানো প্রক্রিয়া এখনও চলমান রয়েছে এবং নির্ধারিত সময় পর্যন্ত ধারাবাহিকভাবে ফ্লাইট পরিচালিত হবে। হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা, চিকিৎসা ও আবাসন ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ