• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে?

সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএএ) এক বিবৃতিতে জানিয়েছে, সাধারণ থেকে আশঙ্কাজনক আঘাতপ্রাপ্ত সকল আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একই দিনে সৌদি অরামকোর সায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত করার সময় প্রাণ হারিয়েছেন আরও দুইজন।

হুতি বাহিনীর সঙ্গে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সংঘাত তীব্রতর হওয়ার পর থেকে সৌদি বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এর আগে রিয়াদ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। গত অক্টোবরেও একই বিমানবন্দরে পৃথক এক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছিলেন।

পরিস্থিতির অবনতি ঘটায় মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে নিযুক্ত নিজেদের কূটনীতিক ও স্বজনদের দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে। পাশাপাশি রিয়াদের মার্কিন দূতাবাস আরও সম্ভাব্য হুতি হামলার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সূত্র: আল জাজিরা

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ