• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএমপি নিউজের ওয়েবসাইটে সাইবার হামলা পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে : ডিআইজি আব্দুল কুদ্দুছ জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি পুকুরে গিয়ে পড়ল জামায়াতের লংমার্চের বাস সৌদি আরবের কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা, বন্ধ সব ধরনের ভিসা রিয়াদে শত্রু ড্রোনের হামলা, ধ্বংসের দাবি সৌদি আরবের

সৌদি আরবের কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা, বন্ধ সব ধরনের ভিসা

admin
আপডেটঃ : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সম্ভাব্য বিস্তার ঠেকাতে কেনিয়ার ওপর কঠোর ভ্রমণ ও ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে কেনীয় নাগরিকদের প্রবেশ ও সব ধরনের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সির’ (এসপিএ) বরাতে গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক সীমান্তজুড়ে জনস্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিদ্ধান্তের আওতায় সৌদি আরবে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে কেনিয়া কিংবা ইবোলা উপদ্রুত কোনো দেশে অবস্থান করেছেন, এমন যেকোনো ভ্রমণকারীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ইবোলা সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় এর আগেও কঠোর সিদ্ধান্ত নিয়েছিল রিয়াদ। ২০১৯ সালের জুলাই মাসে প্রাদুর্ভাবের ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে আসা যাত্রীদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এ ছাড়া ২০২৬ সালের জুনে ইবোলা উদ্বেগের কারণে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদানে নিজ দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব।

সৌদি আরবের জনস্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ ‘ওয়েগায়া’ জানিয়েছে, দেশটির অভ্যন্তরীণ সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল রয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে উদ্ভূত স্বাস্থ্যঝুঁকি ও মহামারির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ